দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

হবু স্বামী-স্ত্রীর যে রোগ নির্ণয় করা জরুরি বিয়ের আগেই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-05-2024 01:12:31 pm

থ্যালাসেমিয়া বংশগত একটা রোগ। যেটি পরিবারের মাধ্যমে সঞ্চারিত হয়। সমাজের অনেকেই জানে না সে থ্যালাসেমিয়া বহন করছে কি না। আমাদের এ সচেতনতা এখনো তৈরি হয়নি। 


স্বামী ও স্ত্রী দুজনই থ্যালাসেমিয়া রোগ বাহক হলে শতকরা ২৫ শতাংশ সুস্থ শিশু জন্ম নিতে পারেন। এ জন্য উভয়েরই বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করা জরুরি। তাহলে এর থেকে পরিত্রাণ সম্ভব।



আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বুধবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবে থ্যালাসেমিয়া চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটোলজি বিভাগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


এ বছর থ্যালাসেমিয়া দিবসের প্রতিপাদ্য হচ্ছে, প্রতিটি প্রাণের ক্ষমতায়ন এবং অগ্রগতিকে আঁকড়ে ধরার মাধ্যমে সবার জন্য ন্যায়সংগত ও সহজলভ্য থ্যালাসেমিয়া চিকিৎসা।




অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ’র হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ।


মূলপ্রবন্ধে তিনি বলেন, থ্যালাসেমিয়ার সঠিক চিকিৎসা না হলে শারীরিক অনেক পরিবর্তন হয়। রোগীদের মুখের হাড়, মাথার হাড়ের পরিবর্তন হয়। এছাড়া তাদের বেড়ে ওঠা ঠিকভাবে হয় না। 


রোগীদের হরমোনাল সমস্যার কারণে বয়স অনুযায়ী ছেলে-মেয়ের বৈশিষ্ট্য আচরণ ও অবয়বে ফুটে ওঠে না। তাদের গায়ের রঙ হলদে হয়ে যায়, অস্থির দেখা যায়, জ্বর, ডায়েরিয়াসহ নানা রোগে ভুগতে থাকে। সেইসঙ্গে রক্ত সঞ্চালনের মাধ্যমে আক্রান্ত শিশুদের বাঁচিয়ে রাখতে পরিবারকে রক্ত সংকটসহ অর্থনৈতিকভাবে হিমশিম খেতে হবে।



তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া রেজিস্ট্রি করার জন্য ২০১৮ সালে উদ্যোগ নিলেও সেটি আলোর মুখ দেখেনি। যারা আক্রান্ত তারাও এর ভয়াবহতা সম্পর্কে জানেন না। আমাদের দেশে থ্যালাসেমিয়ার ভয়াবহতা নিয়ে সরকারিভাবে বড় পরিসরে এখনো সচেতনতা তৈরি করতে পারেনি। এ রোগ থেকে বাঁচতে সচেতনতা অন্যতম প্রতিরোধক।


বক্তারা বলেন, ‘বাংলাদেশের সব থ্যালাসেমিয়া রোগীর জন্য দেশেই সহজে এবং সুলভে নিরাপদ রক্ত পরিসঞ্চালন সুবিধা, বোন ম্যারও ট্রান্সপ্লান্টেশনের সুবিধাসহ থ্যালাসেমিয়ার বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে হবে।



এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর জন্য থ্যালাসেমিয়ার মানসম্মত চিকিৎসা ও নিরাপদ রক্ত পরিসঞ্চালন সুবিধা উপজেলা পর্যায়েও সুলভ ও সহজলভ্য করা, থ্যালাসেমিয়া প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ সকল বিষয়ে সরকার, গণমাধ্যম, সামাজিক সংগঠন, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করতে হবে।


এসময় রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও অংশীদারি সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৬ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৬ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১২৮ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে