অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

বৃষ্টিতে সম্পূর্ণ নিভেছে সুন্দরবনের আগুন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2024 11:40:26 am

তিনদিন ধরে জ্বলতে থাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকার আগুন বৃষ্টিতে সম্পূর্ণ নিভে গেছে। কোথাও আগুন ও ধোয়ার উপস্থিতি নেই। তবে অতিরিক্ত সতর্কতার জন্য মঙ্গলবার সকাল থেকে বনের মধ্যে আগুন ও ধোয়া অনুসন্ধান কাজ শুরু করেছে বনকর্মী ও স্থানীয়রা। অনুসন্ধান চলবে সন্ধ্যা পর্যন্ত।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিমসহ বন বিভাগের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ ঘটনাস্থলে রয়েছেন। এখনও প্রস্তুত রয়েছে বন বিভাগের ফায়ার ইউনিট।

শনিবার (৪ মে) বিকেলে খবর পাওয়া সুন্দরবনের আমরবুনিয়া এলাকার আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী ও স্থানীয় ৫ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেয়। সর্বশেষ সোমবার সন্ধ্যা থেকে দেড় ঘন্টার বৃষ্টিতে বনের আগুন সম্পূর্ণরুপে নিভেছে বলে দাবি বন বিভাগের।

মঙ্গলবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আছাদুজ্জামান জানান, বনের মধ্যে এখন কোন আগুন নেই। তারপরও আমাদের লোকজন আগুন ও ধোয়া অনুসন্ধ্ভন করছে। যদি কোথাও কোন আগুন পাওয়ভ যায়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর