আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাদ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !! যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন আক্কেলপুরে নলকূপ ড্রাইভারকে বেঁধে রাতভর মারধর, ট্রান্সফরমারের কয়েল লুট বেনাপোলে পণ্যবাহী গাড়ির স্কট শ্রমিকের রহস্যজনক মৃত্যু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইচআর ক্লাবের নতুন কমিটি ঘোষণা

বিএনপির আন্দোলন হাওয়ায় মিশে যাবে: খাদ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-10-2022 02:09:49 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আন্দোলনের নামে বিএনপি জ্বালাও-পোড়াও করে জনগণের শান্তি বিনষ্ট করলে সরকার বসে থাকবে না। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন সংগ্রাম আগের মতো হাওয়ায় মিশে যাবে।


শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিলনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।


সাধন চন্দ্র বলেন, আওয়ামী লীগ নারীদের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে তাদের ক্ষমতায়নের সূচনা করে।


শেখ হাসিনা নারীদের মর্যাদার আসনে বসিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে এদেশের স্বাধীনতা বিরোধীরা নারীদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সেই স্বাধীনতা বিরোধীরা ১৫ আগস্ট নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনও চলছে।


মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ। তিনি দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন করেছেন। নারীদের জন্য সামাজিক নিরাপত্তার বলয় সম্প্রসারিত করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও উপবৃত্তির পাশাপাশি সব ধরনের সুযোগ সৃষ্টি করেছেন। কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে সরকার।


দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের কষ্ট হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে জনগণের কষ্ট লাঘব করার চেষ্টা করা হচ্ছে। দরিদ্র অসহায় গৃহহীনদের পাকা বাড়ি করে দিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। সকলের উচিত তাকে সমর্থন করা। এ সময় তিনি দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশনা দেন।


তিলনা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম। প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা। পরে মন্ত্রী আসমা খাতুন সভাপতি ও জাকিয়া বেগমকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করেন।


আরও খবর