যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পত্নীতলায় ৭ দফা দাবীতে ঔষধ ব্যবসায়ীদের সকাল সন্ধ্যা বন্ধ ধর্মঘট

মনোয়ার হোসেন পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ জেলার প্রশাসনের বিভিন্ন দপ্তর কর্তৃক হয়রানি কর্মকান্ডের প্রতিবাদে নওগাঁ জেলার সকল ঔষধ ব্যবসায়ীদের সাথে পত্নীতলা উপজেলার ৩শ ঔষধ ব্যবসায়ী সকাল- সন্ধ্যা দোকান বন্ধ রেখে প্রতিকী ধর্মঘট পালন করেছে। 

রোববার (৫ মে) সকাল ১০টায় নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বরে  বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পত্নীতলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ শাহরিয়ার এম হাসান পল্লব এর  নেতৃত্বে উক্ত ধর্মঘট পালন করেন ঔষধ ব্যবসায়ীরা। এ সময় মূল্যবান বক্তব্যরাখেন বিসিডিএস সভাপতি শাহরিয়ার এম হাসান পল্লব , সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল, সহ-সভাপতি ফজলুল হক সহ-সভাপতি মোরশেদুল আলম, শামীম রেজা প্রমূখ।

বক্তারা বলেন  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা সদরের দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ বছরের জেল ও ১০লক্ষ টাকা জরিমানা করা হয়। তাদের মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ করতে হবে। 

কোম্পানি ঔষধ তৈরি করছে, ডাক্তারগন প্রেসক্রিপশন করছে, ঔষধ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে আমরা দোকানে রাখলে আমাদের জেল জরিমানা করা হচ্ছে, যেটা মোটেও কাম্য নয়। তারা আরো দাবি করে বলেন, ঔষধ প্রশাসন কর্তৃক ব্যবসায়ীদের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার করতে হবে। ঔষধ প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে।

ফুড সাপ্লিমেন্টস্ ও আন রেজিস্টার্ড ঔষধ যে সকল কোম্পানি বা এজেন্সি বাজার করছে, তাদেরকে ঔষধ প্রশাসনের আইনের আওতায় আনতে হবে। চিকিৎসক দ্বারা আনরেজিস্টার্ড প্রোডাক্ট ও ফুড সাপ্লিমেন্ট প্রেসক্রিপশন লেখা বন্ধ করতে হবে এবং আন রেজিস্টার্ড কোম্পানিকে ঔষধ প্রশাসনের আইনে আওতায় আনা ও ৩৯ বছর পর নতুন ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ সংশোধনের দাবিসহ মোট সাতটি দাবি তুলে ধরে বক্তব্য দেওয়া হয়।

পরে  দুপুর ১২ টায়  বিসিডিএস নেতৃবৃন্দর সাথে মিটিং করেন জেলা প্রশাসক সহ উর্দূতন প্রশাসনের ব্যক্তিবর্গ।  কেমিস্টদের  যৌক্তিক দাবি সমূহ মেনে নেয়ার আশ্বাস দিলে বৈকাল ৩ টা  থেকে কর্মসূচি  স্থগিত ঘোষণা  করা হয়।   নওগাঁ জেলা সদর সহ ১১ টি উপজেলার ঔষধের ফার্মেসি গুলো খোলা রেখে  ব্যবস্থা পরিচালনা করার  নির্দেশনা দেয়া হয়।

Tag
আরও খবর