লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মির্জাগঞ্জে গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমাড়াগাছিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ আলম পারভেজ (২৪) ও তার সাথে থাকা রাকিবুল ইসলাম রাকিব (২১) নামে এক যুবককে গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার (৪ মে) রাত ৮ টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের শ্রীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভেজ ওই ইউনিয়নের ময়দা গ্রামের মালেক সিকদারের ছেলে এবং রাকিব একই ইউনিয়নের শ্রীনগর গ্রামের রিপন হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীনগর গ্রামে অভিযান চালায়। এসময় মোস্তফা মেম্বারের স্ব-মিলের মধ্য থেকে ছাত্রলীগ নেতা পারভেজ ও তার সাথে থাকা রাকিবুলকে তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

আরও খবর