বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

সোহেল হাসান শাহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

rk akash ( Contributor )

প্রকাশের সময়: 03-05-2024 12:35:36 pm

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সোহেল হাসান শাহীনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সন্ধ্যায় সরকারি এডওয়ার্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
১১ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল ইসলাম লালুর সভাপতিত্বে ও ১১ নং ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক নূর-ই-আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিন্টু, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি রুহুল আমিন, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক শিবলী সাদিক, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আ. লীগ নেতা আব্দুর রাজ্জাক মন্ডল, বাবুল আক্তার, হাসানুজ্জামান, মো. আলাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল আমিন মালিথা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরশাদুর রহমান চঞ্চল, সদস্য নিয়ন খান, ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, আনোয়ার হোসেন রিপন, মো. নিজাম প্রমূখ।
বক্তব্যকালে বক্তাগণ বলেন, সোহেল হাসান শাহীন একজন ন¤্র, ভদ্র, শিক্ষিত ও ক্লিন ইমেজের পরীক্ষিত রাজনীতিবীদ। তার মত একজন শিক্ষিত ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে পাবনাবাসী একজন দক্ষ চেয়ারম্যান পাবে।  
চেয়ারম্যান প্রার্থী সোহেল হাসান শাহীন বলেন, শাসক নয়, সেবক হয়ে জনগণের সেবা করতে চাই। তিনি আরও বলেন, জনগণের মাঝে গণসংযোগ করতে গিয়ে তাদের ভালোবাসা পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। জনগণের ভালো থাকাই আমার ভালো থাকা। আগামী দিনগুলো উপজেলাবাসীকে নিয়ে সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনযাপন করতে এবং পাবনা সদর উপজেলাকে স্মার্ট ও আধুনিক শহর করতে তিনি  উপস্থিত সকলের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন।  


আর কে আকাশ

Tag
আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে