লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়

পটুয়াখালীর মির্জাগঞ্জে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (৩য় ধাপ) চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র জমাদানের শেষ সময় পর্যন্ত মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা যাদব সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম (জুয়েল সিকদার), উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার এবং ঢাকাস্থ পটুয়াখালী জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুস ছালাম খাঁন। 

ভাইস চেয়ারম্যান পদে দাখিল করেন- উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম (লোটাস সিকদার), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (সোহাগ মৃধা), মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এস এম রাসেল মোল্লা,  মির্জাগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক দুলাল ফকির, আমেরিকা প্রবাসী নুরুজ্জামান, গাজী মো. ওমর ফারুক শাওন ও মোঃ রিপন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুবা মোর্শেদা (রানু) ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ মে মনোনয়নপত্র বাছাই, ১২ মে প্রত্যাহারের শেষদিন এবং ১৩ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং সর্বশেষ ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ১ লক্ষ ১২ হাজার ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৯ শত ৬৮ জন এবং নারী ভোটার ৫৫ হাজার ৭১ জন।  

আরও খবর