লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

লাখাইয়ে পানিউন্নয়ন বোর্ডের হাওর রক্ষায় কাবিটা প্রকল্পের উপজেলা কমিটির স্কীম নির্বাচনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত।


লাখাইয়ে হাওরাঞ্চলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত,নদী- খাল পূনঃ খননের স্কীম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষে স্কীম নির্বাচনেট জন্য উপজেলা কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  বৃহস্পতিবার (২৭ অক্টোবর)  দুপুরে  উপজেলা পরিষদ  সভাকক্ষে পাউবোর কাবিটা প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহীকর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব ও পাউবোর হবিগঞ্জ এর উপসহকারী প্রকৌশলী আকরাম  হোসেন  এর সঞ্চালনায়  আলোচনায় অংশ নেন উপজেলা কমিটির সদস্য পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত)  চম্পক দাম, কৃষি কর্মক র্তা শাকিল খন্দকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের  উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, মতস্য কর্মকর্তা আবু ইউসুফ। সভায়  সদস্য সচিব আকরাম হোসাইন বিগত বছরে খোয়াই নদীর লাখাই অংশের  বাঁধের কাজের বিষয়ে বিষদ বিবরণ তুলে ধরে আলোচনা  করেন এবং  চলতি বছর  এ প্রকল্পের স্কীম নির্বাচনে সদস্যদের মতামতের ভিত্তিতে কোন কোন স্থানে স্কীম নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়।সভায় খোয়াই নদীর লাখাই অংশের বাদবাকি অংশ সরজমিন পরিদর্শন পূর্বক স্কিম নেওয়ায় বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag
আরও খবর