২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর হাসনাপাড়া স্পার থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মহিদুল (৩৫) সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা গ্রামের মৃতঃ তাছির উদ্দিন এর ছেলে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১২.৩০ ঘটিকায় সারিয়াকান্দি থানা পুলিশের সহায়তায় সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক।
অভিযান শেষে তিনি বলেন, অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান বলেন, যমুনা নদী থেকে বালু উত্তোলন করে সরকারী কাজেই ব্যবহার হচ্ছে। যে কাজটির অনুমোদন করা আছে পানি উন্নয়ন বোর্ড থেকে। তাদের কাজের অনুমতির কাগজ পত্র আমি দেখেছি৷ কিন্তু বালু উত্তোলন করতে উপজেলা প্রশাসনের কাছে কোনো অনুমোদন নেওয়া হয়নি। সে ব্যাপারে তাদের সতর্ক করে যথাযথ প্রক্রিয়া মেনে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

Tag
আরও খবর