বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

অধ্যাপক আজিজ স্যারের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের আজ কর্মদিবসের শেষ দিন

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরের কৃতি সন্তান আমাদের মধুপুরের শিশু শিক্ষা বিস্তারের অগ্রগামী ভূমিকায় ছিল অধ্যাপক. আব্দুল আজিজ। মূল পরিচয় ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। যে পদ থেকে ৩৩ বছরের কর্ম জীবনের অবসান হলো।  ১৯৯১ সালে যোগ দিয়ে তিন দশক পর আজ ৩০ এপ্রিল ছিল তাঁর শেষ কর্ম দিবস ।

এ দিবসে এসে আমার এ প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতির নষ্টালজিয়ায় ভাসছি। প্রিয় আব্দুল আজিজ স্যার অধ্যাপনার শুরুর আগে শিশু শিক্ষায় নিজেকে জড়িয়ে ফেলেন। ১৯৮৬ সাল থেকে মধুপুর শহরে জাতীয় শিশু সংগঠন মুকুল ফৌজের পরিচালনায় চালু হয় মুকুল একাডেমী। আমরা ছিলাম প্রথম ব্যাচের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি শেষে তিনি ৯০ দশকের শেষ প্রান্তিকে আমাদের এ শিশু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন। অল্প দিনেই অধ্যক্ষের দায়িত্ব নিয়ে মধুপুরের আধুনিক শিশু শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠান মুকুল একাডিমীকে নিয়ে যান অনন্য উচ্চতায়। তরুণ এক ঝাঁক পরিশ্রমী শিক্ষকদের সহায়তায় একে একে তিন বার জেলায় পর্যায়ে সর্বোচ্চ বৃত্তি প্রাপ্ত শিশু শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব ছিনিয়ে আনেন। শিক্ষার মানোন্নয়নেরর সাথে তাঁর নেতৃত্বে মুকুল একাডেমী বিস্তৃত হয় এবং অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়নও ঘটে। মধুপুর ও তার আশপাশের সর্বত্র কিন্ডার গার্টেন শিক্ষার ধারণা পাল্টে দেয় মুকুল একাডেমী। এই মুকুল একাডেমীকে অনুসরণ করে গড়ে উঠে আরও অনেক কিন্ডার গার্টেন। এক সময় এই আজিজ স্যারের নেতৃত্বে  কিন্ডার গার্টেন শিক্ষকদের নিয়ে প্রতিষ্ঠিত হয় মধুপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশন। 

১৯৯১ সালে কলেজে যোগদানের পরের বছর তৎকালীন আলোচিত জাতীয় দৈনিক জনকন্ঠে সংবাদ লেখার মাধ্যেমে আজিজ স্যার শুরু করেন সাংবাদিকতা। সেই সুবাদে তিনি মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পরে দুইবার সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি এখন ভোরের কাগজের মধুপুর প্রতিনিধি ছাড়াও মধুপুর থেকে সদ্য যাত্রা করা সাপ্তাহিক আলোকিত মধুপুর নামে কাগজের সম্পাদক ও প্রকাশক। 

শিক্ষা, সামাজিক, ধর্মীয়সহ নানা প্রতিষ্ঠানের সাথে জড়িত এ শিক্ষাবিদ ১৯৬৪ সালের ১ মে মধুপুর উপজেলার বর্তমানে বিখ্যাত হলুদিয়া গ্রামের  ধনাঢ্য কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ জোয়াহের আলী বেশ কয়েক বছর হলো প্রয়াত হয়েছেন। তিনি মধুপুর শহীদ স্মৃতি থেকে এসএসসি ও মধুপুর কলেজ থেকে এইচএসসি শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে ১৯৮৪ তে স্নাতক( সম্মান) ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে  স্নাতকোত্তর শেষে কর্মজীবন শুরু করেন। তবে এর আগে আইন পেশায় প্রবেশের ইচ্ছায় ১৯৮৭ সালে  এলএলবিতে ভর্তি হয়ে পূর্বভাগ সমাপ্ত করে আর শেষ করেননি। 

এমন কর্মময় গুণী মানুষটি মাঝে জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে কঠিন শঙ্কাময় অবস্থা পার করেছেন। এখন ইনশিআল্লাহ অনেক সুস্থ্য ও স্বাভাবিক জীবন যাপন করছেন।  আজ ৩০ এপ্রিল ধনবাড়ী  আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজে তার শেষ কর্ম দিবস ছিল। এ দিনে  তার প্রতি আন্তরিক শ্রদ্ধা। সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন-প্রিয় স্যার। তথ্য সূত্র-এসএম শহীদ, সাধারণ সম্পাদক, মধুপুর প্রেসক্লাব।  

আরও খবর