হালুয়াঘাটে ‘জৈব কৃষি বিষয়ক’ ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি কুড়িগ্রামে বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ইবনে সিনা ট্রাস্ট ও মাছরাঙ্গা কমিউনিকেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়... শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের নোয়াখালীতে গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি পুলিশ উদ্ধার করল সামিরের ঝুলন্ত লাশ আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির মনোনয়ন পেলেন ইয়াহিয়া জিসান তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা-জাহাজে হামলার হুমকি ইরানের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালিগঞ্জ প্রেসক্লাবে নিহত পরিবারের সংবাদ সম্মেলন নলতায় ডেয়ারি কারখানায় গভীর রাতে হামলার অভিযোগ

মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে কাঠুরিয়া নিহত

প্রতিকী ছবি
পটুয়াখালীর মির্জাগঞ্জে ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে মামুন আকন (৩২) নামে এক কাঠুরিয়া (গাছকাটা শ্রমিক) নিহত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল এগারোটার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পিপঁড়াখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাঠুরিয়া ওই গ্রামের মোঃ হাসেম আকনের ছোট ছেলে। কিছুদিন আগে তার এক ভাইও জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে জানা যায়।  
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সকালে কাঠুরিয়া মামুন তার নিজ বাড়ি সংলগ্ন একটি গাছের ডাল কাটতে যায়। এসময় সে হঠাৎ  অসাবধানতাবসত পাঁ ফসকে গাছ থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও খবর