২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ম ধাপে বগুড়ার সারিয়াকান্দিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজে ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মাহমুদ হাসান।

উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহাগ চৌধুরী, শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ আলী হোসেন প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা সহ সর্বাত্মকভাবে কাজ করছে বলে নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মাহমুদ হাসান।

Tag
আরও খবর