অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরেছে: ইসি আলমগীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-04-2024 07:28:47 am

নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মো. আলমগীর।


সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, গতকাল দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভাল ভোটার উপস্থিতি ছিল। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তবে তাদের সমর্থকরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। রাজবাড়ীতে ভাল নির্বাচন অনুষ্ঠিত হবে।


পরে রাজবাড়ী জেলার রিটানিং অফিসার, সহকারী রিটানিং অফিসার,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মো. আলমগীর।


রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, ৪৭ বিজিবি সেকেন্ড ইন কমান্ড মেজর রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক জেলা নির্বাচন অফিসার, মো. অলিউল ইসলামসহ জেলার রিটানিং অফিসার, সহকারী রিটানিং অফিসার,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।


উল্লেখ্য- আগামী ৮ মে অনুষ্ঠিত হবে রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন

আরও খবর