বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

রাঙ্গাবালীতে ভেসে এলো যুদ্ধ জাহাজ ধ্বংসকারী সাবমেরিন টর্পেডো

বাংলাদেশে ভেসে এলো যুদ্ধ জাহাজ ধ্বংসকারী সাবমেরিন টর্পেডো। বঙ্গোপসাগর ঘেষা পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি নদীতে এটির দেখা মেলে। অবিস্ফোরিত এ টর্পেডো উদ্ধারের তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। আনা হচ্ছে নৌ বাহিনীর সদস্যদের।


রোববার দুপুরে বঙ্গোপসাগর সংলগ্ন পটুয়াখালীর রাঙ্গাবালীর রামনাবাদ নদীতে ভেসে আসে যুদ্ধে ব্যবহৃত সাবমেরিন টর্পেডো। ভাসমান টর্পেডোটিকে চিনতে না পেরে স্থানীর শিশু কিশোররা জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে আসেন মৌডুবীর কাটাখালী ভাঙার খালের মধ্যে।

এরপর স্থানীয়রা এটিকে দেখতে জড়ো হন খাল পারে। কেউ এটিকে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র মিসাইল বলে আবার কেউ টর্পেডো বলে ধারনা করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে এর ছবি ও ভিডিও। আলোচনার কেন্দ্র বিন্দুতে তৈরী পুরো এলাকায়। এক নজর দেখতে ছুটে আসেন হাজারো মানুষ।

এদিকে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতেবিধ্বংসী এই টর্পেডোকে দ্রুত সময়ের সরিয়ে নেয়ার দাবী স্থানীয়দের।

টর্পেডো হচ্ছে এক ধরনের স্ব-চালিত অস্ত্র, যা জলের নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষবস্তুর সংস্পর্শে বা কাছাকাছি আসার পর বিস্ফোরিত হয়। এটি জলের নিচে চালিত হয় এবং জলের নিচে বা উপরে উভয় স্থান হতে নিক্ষেপ করা যায়। এছাড়া এগুলোকে বিভিন্ন প্রকারের উৎক্ষেপকের দ্বারা বিভিন্ন মাধ্যম থেকে নিক্ষেপ করা সম্ভব।মূলত সাবমেরিন ও যুদ্ধ জাহাজ ধ্বংসের জন্য টর্পেডোকে ব্যবহার করা করা হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, ভেসে আসা বস্তুটি যুদ্ধ জাহাজ ও সমুদ্রের তলদেশে সাবমেরিন ধ্বংসকারী টর্পেডো। এটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। তাই নিরাপত্তার সাথে উদ্ধারের জন্য কোস্টগার্ড ও নৌ বাহিনীকে খবর দেয়া হয়েছে। ইতোমধ্যে কোস্টগার্ড ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নৌ বাহিনীর সদস্যরা এলে উদ্ধার কার্যক্রম শুরু হব।

আরও খবর







deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে