আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

নীলফামারীর নৃত্য উৎসবে স্পন্দন নৃত্য একাডেমির ৪ ক্ষুদে শিক্ষার্থীর রৌপ্য পদক অর্জন

'বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়'–এই স্লোগানে নীলফামারীতে তিনদিন ব্যাপী নৃত্য উৎসব-২০২৪ চলছে। সেখানে ডোমার উপজেলার 'স্পন্দন নৃত্য একাডেমি'-এর ৪ ক্ষুদে শিক্ষার্থী সৃজনশীল ও লোকনৃত্য প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করেছেন।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নীলফামারী জেলা শাখার আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গত শনিবার (২৭শে এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত একক সৃজনশীল ও লোকনৃত্য প্রতিযোগিতায় ডোমারের স্পন্দন নৃত্য একাডেমির ৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫টি রৌপ্য পদক অর্জন করে। এতে আনন্দ প্রকাশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ ও রৌপ্য পদক অর্জনকারীদের স্বজনরা।

প্রতিযোগিতায় লোকনৃত্য ও উচ্চাঙ্গ নৃত্যে ডোমারের স্পন্দন নৃত্য একাডেমির শিক্ষার্থী 'মৌমিতা রায়', লোকনৃত্যে 'আশিস রায়', ভরতনাট্যমে 'জাহ্নবী রায় জয়ী' ও সৃজনশীল নৃত্যে মনীষা রায় ঐশী রৌপ্য পদক অর্জন করেন।

এবিষয়ে তাদের প্রশিক্ষক বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী মোঃ ফেরদৌস বলেন, 'তারা আমার শিক্ষার্থী। তারা নৃত্যে ব্যাপক মেধাবী। যা ইতোমধ্যে জাতীয় পুরষ্কার অর্জনের মাধ্যমে প্রমাণ করেছে তাদের প্রতিভা। আশা রাখছি, আমার শিক্ষার্থীরা দেশবরেণ্য নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি তাদের অভিনন্দন জানাই। তাদের জন্য অনেক দোয়া রইলো।'

উল্লেখ্য, সোমবার (২৯শে এপ্রিল) বিকাল ৪টা থেকে তিনদিন ব্যাপী নৃত্য উৎসবের শেষ দিনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, উদীয়মান নৃত্যশিল্পীদের সংবর্ধনা ও উত্তরীয় প্রদান, মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর