চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, দলে সাইফউদ্দিন-ইমন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-04-2024 04:40:05 pm

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


এই ম্যাচগুলোর জন্য রোববার (২৮ এপ্রিল) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, আছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।


২০২২ সালের অক্টোবরে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাইফউদ্দিন। গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্স করে ফের নজরে আসেন তিনি। তার ফেরা নিয়েও কথা হচ্ছিল। শেষ পর্যন্ত সুযোগ মিলেছে তার।  


এ বছর এখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা আফিফ হোসেনও সুযোগ পেয়েছেন। ওয়ানডে বিশ্বকাপে খেললেও এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি ওপেনার তানজিদ হাসানের। তিনিও আছেন এই স্কোয়াডে।  


এছাড়া সাকিব আল হাসানের সঙ্গে রাখা হয়নি আইপিএলে ব্যস্ত থাকা মোস্তাফিজুর রহমানকে।


আগামী ৩ মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম তিনটি ম্যাচ (৩, ৪ ও ৭ মে) অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ (১০ ও ১২ মে) খেলার জন্য ঢাকায় ফিরবে দুই দল।  


বাংলাদেশ স্কোয়াড: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন।

আরও খবর