নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় মতবিনিময় সভা

উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় মতবিনিময় সভা





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, উপজেলা সবুজ সংহতি সমন্বয় কমিটি এবং জাতীয় পরিবেশপদক প্রাপ্ত বেসরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যৌথ আয়োজনে ২৮ এপ্রিল রবিবার রবিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সবুজ যুব সংহতি সভায় ‘উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সবুজ যুব সংহতি” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সবুজ সংহতি সমন্বয় কমিটির আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, তবে শ্যামনগরের মতো উপকূলীয় এলাকা আরো বেশি বিপদে আছে। স্বেচ্ছাসেবী যুব ও জনসংগঠনদের নিয়ে উপকূল অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে পরিবেশবান্ধব নিরাপদ জীবনের যে কাজ বারসিক করছে তা খুবই গুরুত্বপূর্ণ। এসব গবেষণা কাজ আমাদের উন্নয়নকে সহযোগিতা করে। উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় আমাদের সংহতি জোরালো করতে হবে।


প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় পরিষদের আহবায়ক মারুফ হোসেন মিলন ও ৩০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। প্রধানঅতিথিকে উক্ত অনুষ্ঠানে ‘সবুজবন্ধু’ উপাধি দেয়া হয়। স্বেচ্ছাসেবী যুব ও সবুজ-সংহতি কমিটির উত্থাপিত অঙ্গীকার ও দাবির সাথে একাত্ম হয়ে প্রধান অতিথি পরিবেশ এবং জলবায়ু সুরক্ষার এসব অঙ্গীকার বাস্তবায়নে ভূমিকা পালনের অভিমত ব্যক্ত করেন।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য বিষয়ক গবেষক এবং বারসিক পরিচালক পাভেল পার্থ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থান করেন সবুজসংহতির যুগ্ম-আহবায়ক পিযুষ বাউলিয়া পিন্টু এবং যুব সংগঠন কমিটির যুগ্ম-আয়বাহক আসাদউল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, প্রাক্তন ইউপি সদস্য দেলোয়ারা বেগম ও মোঃ আশরাফ হোসেন, কৃষক নেতা শেখ সিরাজুল ইসলাম, বনজীবি নারী সংগঠনের শেফালী বিবি, সবুজসংহতির সদস্য শিক্ষক অসীম কুমার মন্ডল, বারসিক প্রতিনিধি রামকৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, মফিজুর রহমান প্রমুখ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ইঞ্জি: আলহাজ্জ শেখ আফজালুর রহমান, উপজেলা মৎস্যকর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার পথিক কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন অফিসের প্রতিনিধি মোঃ জনিরুল ইসলাম, জনস্বাস্থ্য অফিসের প্রতিনিধি মোঃ নাজিম উদ্দীন প্রমুখ।

Tag
আরও খবর