বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

বৃষ্টির প্রার্থনায় গলাচিপায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় পটুয়াখালীতে গত কয়েক সপ্তাহ ধরে তাপদাহ বিরাজ করছে। এতে করে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। কৃষক বা শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করতে পারছে না। ক্ষতির সম্মুখিন হচ্ছে ফসলের ক্ষেত ও পুকুরের মাছ। এ নাভিশ্বাস গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য মহান আল্লাহর সন্তুষ্টির আশায় গলাচিপায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল ১০টায় গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ডের জৈনপুরী খানকা কমপ্লেক্সের ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে দুই রাকাত নামাজ আদায় করা হয়েছে। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন পৌরসভার কাজী মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ হুমায়ুন কবির। নামাজে উপজেলার বিভিন্ন এলাকার নানা বয়সের মানুষ অংশ নেয়। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানি ফেলে বৃষ্টি কামনায় ফরিয়াদ করা হয়।

আরও খবর