প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, শ্রবণ যন্ত্র ও চশমা বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার (এ্যাসিসটিভ ডিভাইস), শ্রবণ যন্ত্র ও চশমা বিতরণ করা হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার ৩১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩১ জন বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৪টি হুইল চেয়ার, ৩টি শ্রবণ যন্ত্র ও ৮টি চশমা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ১৬ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ (আর্থিক সাহায্য) বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আনষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজসহ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। এসব শারিরীক সামগ্রী পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকগণ উপজেলা শিক্ষা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Tag
আরও খবর