জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ নদীর ঘাটে লুকানো ২৭'শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার দিনে-রাতে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ বিহীন নাঙ্গলকোট! ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬ সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় রায়পুরে খাল পুনঃখনন কাজের জাঁকজমকপূর্ণ উদ্বোধন নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু লাখাইয়ের হাওরে পাকা ধান ঝুলছে,শ্রমিক নেই,হারভেস্টারও নেই,হতাশায় কৃষক। হোটেলে কাজ করতে গিয়ে প্রাণ হারাল তাইজুল হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন: স্বামীর মৃত্যু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ অন্ধকারে প্রান্তিক জনপদ: গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কী? কচুয়ায় ০৮ পিছ ইয়াবাসহ তিনজন গ্রেফতার ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লালপুর ডিজিটাল ইমো প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

বাউরেসের কৃষি সাংবাদিকতা পুরস্কার পেলেন আবুল বাশার মিরাজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2024 07:13:48 pm


◾আর, এস মাহমুদ হাসান : কৃষি প্রযুক্তি প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) প্রবর্তিত প্রথমবারের মতো কৃষি সাংবাদিকতা পুরস্কার-২০২৪ পেলেন কৃষিবিদ আবুল বাশার মিরাজ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সাথে যুক্ত থেকে প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও প্রযুক্তি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। 


শনিবার (২৭ এপ্রিল ২০২৪) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী ও  বার্ষিক কর্মশালার প্রধান অতিথি সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ড. সী. জাউসীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম।


জানা গেছে, দুই দিনব্যাপী ওই কর্মশালায় ২০২২-২০২৩ এ চলমান গবেষণার এইচ-ইনডেক্সের ওপর ভিত্তি করে বাকৃবির মোট ১৬ জন গবেষককে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামারি পর্যায়ের ৬ জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিচালিত গবেষণা প্রকল্প থেকে উন্নত মানের ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে আর্টিকেল প্রকাশ করায় প্রকাশনা খরচ বাবদ ৬১ জন গবেষককে মোট ২৭ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হবে।


পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি জানতে চাইলে কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, ‘বাউরেসের প্রবর্তিত প্রথমবারের মতো পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, কৃষি সাংবাদিকতায় এমন একটি পুরস্কারের প্রবর্তন করার জন্য। কৃতজ্ঞতা জানাই জুরিবোর্ডের সবাইকে, তাঁরা পুরস্কারটির জন্য আমাকে যোগ্য মনে করেছেন। নিঃসন্দেহে এটি আমার কাছে অনেক আকাক্সিক্ষত একটি পুরস্কার। ভীষণ ভীষণ ভালো লাগছে, এই পুরস্কারটি আমার কৃষি সাংবাদিকতা করার ক্ষেত্রে দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।’


উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) প্রতিবছর শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় কৃষি সাংবাদিকতায় প্রথমবারের মতো এ বিশেষ অ্যাওয়ার্ড চালু করলো।

আরও খবর



69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

১ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে



69eb6bcd71c39-240426071037.webp
এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি

১ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে