ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-04-2024 03:01:05 pm

রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় এবং বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার ধার করায় প্রায় এক মাসের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৫২ কোটি ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে দেশের নিট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৭ কোটি ডলার বা প্রায় ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি। একই সঙ্গে গ্রস রিজার্ভও বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২৩ কোটি ডলার। তবে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) হিসাবে নিট রিজার্ভ আরও কম। এদিকে মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ ১২৫ কোটি ডলারের বেশি পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ আবার কমে যাবে। এমন এক সময় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ বাড়াচ্ছে যখন আইএমএফের একটি মিশন দেশে সফর করছে। তারা আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড় করতে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও শর্ত বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করছে। সূত্র জানায়, ২৮ মার্চ দেশের নিট রিজার্ভ ছিল ১ হাজার ৯৪৫ কোটি ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৭ কোটি ডলার। ওই সময়ে নিট রিজার্ভ বেড়েছে ৫২ কোটি ডলার। তবে এই রিজার্ভের মধ্যে ব্যবহারযোগ্য রিজার্ভ আরও কম। এদিকে মে মাসের প্রথম সপ্তাহে আকুর দেনা বাবদ ১২৫ কোটি ডলারের বেশি পরিশোধ করতে হবে। এছাড়া ব্যাংক থেকে ধার করা ডলারও আগামী মাসের প্রথম সপ্তাহে পরিশোধ করতে হবে। কারণ ওই সময়ে ব্যাংকগুলোর কিছু বড় দেনা শোধ করতে হবে। এগুলো পরিশোধ করলে রিজার্ভ আবার কমে যাবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৬ দশমিক ৪৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে বেড়েছিল ৪ দশমিক ৮২ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-মার্চে রপ্তানি আয় বেড়েছে ৪ দশমিক ৩৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে বেড়েছিল ৮ দশমিক ০৭ শতাংশ। গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের ওই সময়ে প্রবৃদ্ধি কমলেও গত কয়েক মাস ধরে রপ্তানি আয় প্রতি মাসে ৫০০ কোটি ডলারের বেশি আসছে। গত অর্থবছরের জুলাই-মার্চে আমদানি ব্যয় কমেছিল ১১ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে কমেছে ১৫ শতাংশ। ডলার সাশ্রয় করতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাতে ব্যয় কমানোর কারণে রিজার্ভ কিছুটা বেড়েছে।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩১ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে