প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে মালিঝিকান্দা সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, ভারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফেরদৌসী বেগম বিউটি, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলীসহ অন্যান্য শিক্ষকগণ। র‌্যালি ও আলোচনা সভায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও শিক্ষকদের মান উন্নয়ন, ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
Tag
আরও খবর