বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে তরুনী অনশন

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অন্তরা রানী শীল (২২) নামের এক তরুনী অনশন করছেন অনুপম ভূইয়া (৩০) নামের এক যুবকের বাড়িতে । বৃহস্পতিবার বিকাল থেকে গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের গলাচিপা সরকারী হাসপাতালের দক্ষিণ পাশে শেরই বাংলা রোড এলাকায়। এই তরুনী বরিশাল ৩০নং ওয়ার্ডের বাশতলা, কাশিপুর নামক এলাকার কৃষ্ণ চন্দ্র শীলের মেয়ে । সে বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ পর্বের ছাত্রী। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুনী। এ বিষয়ে তিনি সর্ব মহলের প্রশাসনকে অবহিত করেছেন এমনকি সংবাদকর্মীদের সহযোগিতাও চেয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই দিন ধরে অন্তরা রানী শীল অনুপম ভূইয়ার বাড়ীতে অবস্থান করছে।জানা গেছে, অন্তরা রানী শীল গলাচিপা পৌরসভায় বৃহস্পতিবার আসে। বিকেল থেকে ৯নং ওয়ার্ডের শেরই বাংলা রোড এলাকায় এ্যাডভোকেট অরুন ভূইয়ার প্রথম পুত্র অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থান সহ অনশন শুরু করে। এ সংবাদ মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ওই বাড়িতে গভীর রাত পর্যন্ত স্থানীয়রা ভীড় করতে থাকে।অনশনকারী ওই তরুনী বলেন, আমার মামা তাপস শীল এক সময় অনুপমের বাড়ীতে ভাড়া থাকতো । সেই সুবাদে তাদের বাসায় বেড়াতে যেতাম। যাওয়ার পর থেকে অনুপমের সঙ্গে আমার পরিচয়। একপর্যায়ে এবং আট বছর ধরে অনুপমের সংগে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে এমনকি পর্যটন কেন্দ্র কুয়াকাটা আমাকে ঘুরতে নিয়ে যান অনুপম। ঘুরতে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়ে করেন।তিনি আরও বলেন, বিয়ের আগে ও পরে অনুপম আমার সঙ্গে অসংখ্যবার শারীরিক ভাবে মেলামেশা করেছেন। তার প্রমান রয়েছে। এরপর হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম। সরকারী চাকুরী করবে বলে বিয়ের কথা গোপন রাখতে মিথ্যে প্রলোভন দেয় অনুপম ভূূইয়াঁ। এর পর থেকে আজ কাল করে দীর্ঘ বছরের পর বছর ঘুরাতে থাকে, অনুপম এর অন্যেত্রে বিয়ের খবর শুনে অন্তরা রানী শীল স্বামীর অধিকার নিয়ে বাডীতে প্রবেশ করতে চাইলে অনুপমের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণসহ বাড়ীর বাহিরে বের করে দেয়ার চেষ্টা চালায় স্বামী অনুপম এর বাবা অরুন ভূইয়া। স্বামীর অধিকার আদায়ের জন্য অমরণ অনশন করে আত্মহত্যা করবে বলে, খবরটি ইতিমধ্যে’ই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে।আমার আর কোথায় ফিরে যাওয়ার সুযোগ নেই। অনুপম স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই তরুনী। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুপমের বাড়িতে অনশন করছি। বর্তমানে অনুপম গা ঢাকা দিয়েছে। গলাচিপায় বিষয়টি এখন সবার মুখে মুখে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন  খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়ের সিকিউরিটির কথা চিন্তা করে মহিলা পুলিশ নিয়ে রাতে থানা হেফাজতে তরুনী কে রাখা হয়েছে। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি অবগত আছি। দুই পরিবারকে ডেকে সমাধানের চেষ্টা করছি।

আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ৩১ মিনিট আগে