জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান

ফেসবুকে ফের ত্রুটি, টাইমলাইন-পোস্ট দেখা নিয়ে সমস্যা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-04-2024 06:10:29 am

আবারও ত্রুটি দেখা গেছে মেটার মালিকাধীন ফেসবুকে। ফেসবুকের টাইমলাইনে ব্যবহারকারীরা নিজের পোস্ট দেখতে পাচ্ছেন না। মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) বিভিন্ন ব্যবহারকারী এই অভিযোগের কথা জানান।


১৬ এপ্রিল, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর ব্যবহারকারীরা এমন ত্রুটি খেয়াল করেন। ডেভিড লি নামের এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, ফেসবুকে ত্রুটি? বন্ধুদের টাইমলাইন দেখতে পাচ্ছি না।


ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিউজরুমে ত্রুটি সম্পর্কে কিছুই জানানো হয়নি এখনো। এক্সে শামিক সেন নামের আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার সব পোস্ট কোথায়, ফেসবুক?’ এই ব্যবহারকারী নিজের টাইমলাইনের একটি ছবি প্রকাশ করেন।


যেখানে কোনো পোস্ট দেখা যাচ্ছে না। ‘নো পোস্ট অ্যাভেইলেবল’ দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবহারকারীর টাইমলাইনে। অন্যদিকে ডেল টেকনোলজির সিনিয়র প্রকৌশল প্রিয়াংক পতি এক্সে লিখেছেন, ‘আমি আমার নিজের পোস্ট দেখতে পাচ্ছি না। কোনো পোস্ট নেই জানাচ্ছে।’ প্রিয়াংকার মতো অনেক ব্যবহারকারী ফেসবুকের টাইমলাইনের সমস্যা বিভিন্ন হ্যাশট্যাগের মাধ্যমে এক্সে প্রকাশ করছেন।


বাংলাদেশের ব্যবহারকারীদের অনেকেই একই ত্রুটি দেখছেন বলে জানিয়েছেন।


ফেসবুকে মাঝেমধ্যেই এমন ত্রুটি নিয়মিত দেখা যায় বলে প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন সাইট থেকে জানা যায়। কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানা যায়।


বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছর ফেসবুক ও ইনস্টাগ্রামে নানা কারণে প্রায় ৩৩ বার ত্রুটি বা সাময়িক বিভ্রাট দেখা গেছে।

আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬২ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৮২ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬৮ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে