বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

থানার হাট হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত


থানার হাট হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময়, ঈদ পুণর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা থানার হাট ঈদগাহ ময়দানে ১২ এপ্রিল (শুক্রবার) বিকেলে সংগঠনের সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য মনির আহমেদ স্বপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি ডাঃ মোঃ লোকমান হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার হাট হাই স্কুলের সভাপতি ও অ্যালামনাই এসোসিয়েশন উপদেষ্টা ইকবাল হায়দার চৌধুরী তরুণ।

আরও বক্তব্য রাখেন, বেগমগঞ্জ সরকার কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সাহা, সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম মহিন, থানারহাট হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েসন এর সহসভাপতি হুমায়ুন কবির,  সহসভাপতি গোলাম মোস্তফা মানিক, সার্জেন্ট জাকির হোসেন, এএসএম সালাহ উদ্দিন বায়েজিদ, মোঃ তাহের আলী এফবিসিসিআই এর সদস্য মোঃ সাহাজাহান সাজু প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিকেলে সদস্যদের মাঝে বিবাহিত বনাম অবিবাহিত মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিবাহিত দল অবিবাহিত দলকে ৩-২ গোলে পরাজিত করেন। প্রত্যেক গোলদাতাকে আর্থিক পুরষ্কার করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ১১ জনের মধ্যে আর্থিক পুরষ্কার প্রদান করা হয়। এসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং আগামী ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা সহ শিক্ষা বৃত্তির আয়োজনের করা হবে বলে বক্তারা জানান।


Tag
আরও খবর