সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামিলীগের কাউন্সিলকে ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ



দীর্ঘ ১৬বছর পর বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনিয়ে সরগরম গোটা জেলা। আগামী ২৬ অক্টোবর এ কাউন্সিলকে ঘিরে আগ্রহ সৃষ্টি হয়েছে সবার মধ্যেই। কে হচ্ছেন পরবর্তী সভাপতি আর কে বা নির্বাচিত হতে যাচ্ছেন সাধারণ সম্পাদক। গুরুত্বপূর্ণ এই দুটি পদ নিয়ে দলের মধ্যেও তৈরী হয়েছে সুক্ষ্ণ বিভাজন। যদিও নেতৃবৃন্দ সেটি স্বীকার করছেন না। তারা বলছেন দলের জন্য যারা নিবেদিত প্রাণ, দীর্ঘদিন ধরে কাজ করছেন, এমন যোগ্যতা সম্পন্ন দের  কাঁধে দায়িত্ব অর্পণ করা হবে। তবে হঠাৎ করেই হ্যাভিওয়েট পরিবার ও সরকারি প্রতিষ্ঠানে চাকুরীরতরা প্রার্থী হওয়ায় আলোচনা ও সমালোচনা চলছে জোরেশোরে। 

 

জেলা আওয়ামিলীগ ও জেলা মহিলা আওয়ামিলীগের একাধিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন জেলা ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। সভাপতি পদে ইতোমধ্যে মাঠে নেমেছেন  মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি ও বর্তমান সভাপতি আহম্মেদ নাজনীন সুলতানা নাজলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি মারশাদ আক্তার খুকি এবং নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের প্রবিণ নেতা মজিবর রহমান বীরবলের পূত্রবধূ মনিরা ইসলাম। 


অপরদিকে সাধারণ সম্পাদক পদে মাঠ চষে বেড়াচ্ছেন সুরাইয়া বেগম জাকির, খাদিজা সুলতানা কেয়া, ফাল্গুনী তরফদার ও ফারহানা ইয়াছমীন মিমি। 


জানা গেছে, সভাপতি পদে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী আহম্মেদ নাজনীন সুলতানার স্বামী কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি। অপর প্রার্থী মারশাদ আক্তার খুকি ঢাকা প্রবাসী। তিনি চিলমারীর পূত্রবধূ। স্বামী কাস্টমস কর্মকর্তাকে নিয়ে ঢাকার উত্তরায় স্থায়ীভাবে বসবাস করছেন। কেন্দ্রীয় প্রোগ্রাম হলে তিনি দলবলসহ কুড়িগ্রামে এসে আবার ফিরে যান। জেলায় অবস্থান না করলেও নেতৃবৃন্দের সাথে তার যোগাযোগ রয়েছে। অপর প্রার্থী মনিরা ইসলাম একজন গৃহিণী। রাজনীতির সাথে তেমন কোন সংশ্রব নেই। তিনি এবার প্রার্থী হয়ে সবার দৃষ্টি কেড়েছেন।


এদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি'র সহধর্মিনী সুরাইয়া বেগম জাকির। তিনি রৌমারী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এবং তিনি সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা হিসেবে রৌমারীতে কর্মরত আছেন। অপর প্রার্থী খাদিজা সুলতানা কেয়া নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ফাল্গনী তরফদার জেলা আওয়ামীলীগের সদস্য তিনি এবার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। 


এদের মধ্যে কনিষ্ঠজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ফারহানা ইয়াছমীন মিমি পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক এবং সাবেক যুব মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেত্রী। এদের মধ্যে মাঠ পর্যায় থেকে কাজ করার অভিজ্ঞতা আছে ফারহানা ইয়াছমীন মিমি'র।  এমন পরিস্থিতিতে চারজন সাধারণ সম্পাদক পদে আগ্রহী হওয়ায় চলছে নানান গুঞ্জন।


এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু জানান, জেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে ভাবে কাজ করছে। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। জেলা মহিলা আওয়ামীলীগে নেতৃত্ব নির্বাচনে দলের জন্য যারা নিবেদিত প্রাণ, দীর্ঘদিন ধরে কাজ করছেন, এমন যোগ্যতা সম্পন্নদের কাঁধে দায়িত্ব অর্পণ করা হবে।



আরও খবর