নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দূর্গম চরাঞ্চলে গোয়ালন্দ প্রবাসী ফোরামের ঈদ উপহার সামগ্রী বিতরন

দূর্গম চরাঞ্চলে গোয়ালন্দ প্রবাসী ফোরামের ঈদ উপহার সামগ্রী বিতরন

দূর্গম চরাঞ্চলে গোয়ালন্দ প্রবাসী ফোরামের ঈদ উপহার সামগ্রী বিতরন


ঈদ হোক সবার! এ স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মূল ভূখন্ড হতে বিচ্ছিন্ন পদ্মা-যমুনা নদী বেষ্টিত চরাঞ্চলে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে গোয়ালন্দ প্রবাসী ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।


উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা, শসরাইল, চরপালন্দ ও জয়পুর এলাকার অর্ধশত এতিম ও অসহায় পরিবারের মাঝে ট্রলার ও ঘোড়ার গাড়ি যোগে পৌছে এ উপহার সামগ্রী পৌছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবক ও কয়েকজন প্রবাসী।


শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় কুশাহাটা জামে মসজিদ প্রাঙ্গনে হতে সামগ্রীগুলো বিতরন করা হয়।


উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলার চাউল, ৪ কেজি সাধারন চাউল, ১ কেজি চিনি, ১ প‍্যাকেট সেমাই, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১০০ গ্রাম গুড়া দুধ, বিভিন্ন প্রকার মসলা, কিচমিচ, গোসলের সাবানসহ মোট ১৩ প্রকার সামগ্রী। 


এ সময় উপস্হিত ছিলেন প্রবাসী ফোরামের সদস্য মো. আমজাদ হোসেন বিপুল, সিঙ্গাপুর প্রবাসী জামান আজিজ, মো. সাহিনুল আলম, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবক শামীম শেখ, সাংবাদিক সিরাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন,শিক্ষক ও স্বেচ্ছাসেবক মাহফুজুর রহমান মিলন, রফিকুল ইসলাম, শফিক মন্ডল প্রমুখ।


এ কার্যক্রম সম্পর্কে প্রবাসী আমজাদ হোসেন বিপুল বলেন, আমরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোয়ালন্দের সন্তানরা মিলে বেশ কয়েক বছর আগে গোয়ালন্দ প্রবাসী ফোরাম নামক সংগঠনটি গঠন করি। আমরা দেশের মাটি ও মানুষের টানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এবং দূর্যোগ-দুঃসময়ে নানা ধরনের সহায়তাধর্মী কর্মকান্ড করে আসছি। আজকের ঈদ উপহার সামগ্রী বিতরন তেমনই একটি আয়োজন। এখানে এসে দেখলাম এই চরাঞ্চলের মানুষ নানাভাবে সুবিধাবঞ্চিত। তাদের জন্য সামান্য কিছু উপহার দিতে পেরে আমরা প্রবাসীরা খুবই আনন্দিত। এদের প্রতি সরকার ও স্বেচ্ছাসেবি সংগঠনগুলোর বিশেষ নজর দেয়া উচিত।


গোয়ালন্দ প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবক শামীম শেখ, মাহফুজুর রহমান মিলন ও রফিকুল ইসলাম  জানান, দূর্গমতার কারনে গোয়ালন্দের মূল ভূখন্ড হতে বিচ্ছিন্ন এই চরাঞ্চলবাসী   সরকারী-বেসরকারী অনেক সুযোগ-সুবিধা হতে বঞ্চিত থাকেন। তাই প্রবাসী ভাইদের ইচ্ছায় আজকে আমরা তাদের পাঠানো অনুদান দিয়ে আমরা এ অঞ্চলে এসে  ঈদ উপহার সামগ্রীগুলো বিতরন করলাম। এর জন্য  গোয়ালন্দ প্রবাসী ফোরামের সকল সদস্যের প্রতি আমরা কৃতজ্ঞতা ও  ধন্যবাদ জ্ঞাপন করছি।

গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে শুক্রবার দূর্গম কুশাহাটা চরবাসীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন সংগঠনের স্বেচ্ছাসেবিরা।

আরও খবর