নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে পরিবারের সদস্যদের অচেতন করে আবারও স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আশাশুনিতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে আবারো এক পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে স্বর্ণের গহনা, নগদ টাকা লুট করে নিয়ে গেছে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাত্রে উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের আফজাল সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের তিন সদস্য এখনো জ্ঞান না ফেরায় তাদের কেমন আত্মীয় পরিচয় ছিল তার সঠিক জানা সম্ভব হয়নি। অসুস্থ আফজাল সরদার (৪০), তার স্ত্রী ময়না খাতুন (৩৫) ও ছেলে মনিরুল ইসলাম (২২)। তবে পরিবারের দুটি শিশুসন্তান সুস্থ রয়েছে। তাদেরকে স্থানীয় ডাক্তার চিকিৎসা দিচ্ছেন।

খাজরা ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য রামপদ সানা জানান, গত দুই-তিন দিন আগে আফজালের বাড়িতে অপরিচিত এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তাদের আত্মীয় বলে জানায়। বৃহস্পতিবার দিবাগত রাত্রে সুযোগ বুঝে চেতনাশক ঔষধ স্প্রে করে বাড়ির তিন সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব নিয়ে সে পালিয়ে যায়। তিনি আরো জানান, প্রতারক যুবকের মামার বাড়ি তালা উপজেলায় এবং বাড়ি খুলনায় বলে তিনি জানতে পেরেছে বলে জানান। তবে তাদের কত টাকা বা সোনার গহনা নিয়ে গেছে পরিবারের সদস্যদের জ্ঞান না ফেরায় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, গত এক মাসে চেতনা নাশক ঔষধ স্প্রে করে খাজরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা মতিউর রহমান, গোলাম মাওলা, আনুলিয়া ইউনিয়নের সাইফুল্লাহ গাজী ও সঞ্জীব মিত্রের বাড়ি থেকে একই কৌশল অবলম্বন করে সর্বস্ব লুটে নিয়ে গেছে প্রতারক চক্র। এসব ঘটনায় পৃথক পৃথক মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার বা মালামাল উদ্ধার করতে পারিনি।
আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, অজ্ঞান পার্টির কবলে সর্বস্ব লুটের খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি। এসব এলাকা চিহ্নিত করে রাতে পুলিশের টল বাড়ানো হয়েছে। অপরিচিত লোক রাতে ঘোরাফেরা করলে পুলিশকে খবর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।


Tag
আরও খবর