ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

বাংলাদেশিদের জন্য তুরস্কের ই-ভিসা চালু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-04-2024 04:25:12 am

বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তুরস্ক ২০১৩ সাল থেকে ই-ভিসা সার্ভিস চালু করেছে। যা বিশ্বের ১০০টিরও বেশি দেশের পর্যটকদের জন্য তুরস্কে প্রবেশ করা সহজ করে তুলেছে। বাংলাদেশের নাগরিকরাও এখন ইন্টারনেটের মাধ্যমে তুরস্কের ভিসার জন্য তাদের আবেদন জমা দিতে পারবেন। 

বাংলাদেশের নাগরিকরা ই-ভিসার মাধ্যমে অবকাশ যাপন ও ব্যবসার কাজে তুরস্ক ভ্রমণ করতে পারবে। একটি পর্যটক ভিসার বিপরীতে মাত্র একবার প্রবেশ ও ৩০ দিন থাকার অনুমতি মিলবে।


তুর্কি ই-ভিসার মেয়াদ দেশটিতে প্রবেশের তারিখ থেকে শুরু করে ১৮০ দিনের জন্য বহাল থাকে। কেউ অতিরিক্ত সময় অবস্থান করতে চাইলে একটি পৃথক তুর্কি ভিসার প্রয়োজন হবে। সৌভাগ্যবশত, এই অনলাইন ভিসা ব্যবস্থার সুবিধার জন্য বাংলাদেশিরা দূতাবাস বা কনস্যুলেটে ব্যক্তিগতভাবে একটি অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাবে। 


ভ্রমণকারীরা সহজ ইলেকট্রনিক সিস্টেমে কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে তুরস্কের ভিসার জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে দ্রুত এবং সহজে এ আবেদন করা যাবে।


তুরস্কের ই-ভিসা পেতে বাংলাদেশের নাগরিকদের জন্য যা যা লাগবে--


কমপক্ষে ছয় মাসের বৈধতাসহ একটি বৈধ পাসপোর্ট।


তাদের ইনবক্সে ই-ভিসা পাওয়ার জন্য একটি বৈধ ই-মেইল ঠিকানা।


ই-ভিসা ফি প্রদানের জন্য একটি ক্রেডিট/ডেবিট কার্ড।


এছাড়া একটি ফিরতি টিকিট, হোটেল বুকিং এবং ভ্রমণের জন্য আর্থিক সহায়তা।

আরও খবর