তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে উজ্জল হত্যার মূল রহস্য মাদক ও জুয়া

জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর উজ্জ্বল হত্যা মামলার মূল ঘটনা মাদক ও জুয়া। এমন তথ্যই মামলা সূত্রে জানা গেছে। মামলার তথ্যমতে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে এক ইউপি সদস্য সহ ৯ জনকে এজাহারভুক্ত ও ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা উসর আলী। এতে ২ জনকে গ্রেফতার করে পুলিশ কারাগারে প্রেরণ করেছে।

এ তথ্যটি মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান  নিশ্চিত করেন।

তিনি মামলার বরাদে বলেন, নিহত কিশোর উজ্জ্বল মিয়া (১৪) উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের উসর আলীর ছেলে। সে শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। তার বন্ধুরা সবাই মাদকাসক্ত ও অনলাইন জুয়ার সাথে জড়িত। তাদের মধ্যে টাকার লেনদেন নিয়েই উজ্জ্বলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে কিছুটা তথ্য পাওয়া গেছে।

এদিকে নিহতের পিতা ও মামলার বাদী উসর আলী বলেন,গত বুধবার(২৭ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় মোবাইলে ফোন পেয়ে উজ্জ্বল বাহিরের চলে যায়। পরে রাত দশটা নাগাদ সে বাড়ী না ফিরলে পরিবারের লোকজন তাকে আশেপাশে খোঁজাখুঁজি করে। একপর্যায় খুঁজে না পেয়ে রাত ১১টায় সরিষাবাড়ী থানায় একটি নিখোঁজের ডায়রি করে।

পরে পুলিশ নিখোঁজের সন্ধান অব্যাহত রাখে। এ অবস্থায় গত রবিবার(৩১ মার্চ) দুপুরের নিহতের বাড়ীর পাশে আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে দূর গন্ধ বের হলে প্রতিবেশীরা টয়লেটের স্লাপ খুলে উজ্জ্বলের মরদেহ দেখতে পায়। পরে এ সংবাদটি পুলিশকে জানালে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একই দিন বিকালে দুই কিশোরকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- চর বালিয়া গ্রামের আঃ বারেক এর ছেলে আবু সাঈদ ও প্রবাসী শহিদুল ইসলাম এর ছেলে সাদ্দাম হোসেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও আদালতের কাছে পাঁচদিন রিমান্ড চাওয়া হয়েছে

আরও খবর