হালুয়াঘাটে ‘জৈব কৃষি বিষয়ক’ ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি কুড়িগ্রামে বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ইবনে সিনা ট্রাস্ট ও মাছরাঙ্গা কমিউনিকেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়... শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের নোয়াখালীতে গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি পুলিশ উদ্ধার করল সামিরের ঝুলন্ত লাশ আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির মনোনয়ন পেলেন ইয়াহিয়া জিসান তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা-জাহাজে হামলার হুমকি ইরানের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালিগঞ্জ প্রেসক্লাবে নিহত পরিবারের সংবাদ সম্মেলন নলতায় ডেয়ারি কারখানায় গভীর রাতে হামলার অভিযোগ

মির্জাগঞ্জে ২৪০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আটককৃত মাদক কারবারি রুবেল (৩৬) ও বাবুল (৪৩)

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৪০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (২৯ মার্চ) বিকালে ও রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম সুবিদখালী (আশ্রাফ ব্রিক ফিল্ড সংলগ্ন) গ্রামের সামসুল হক হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৩৬) ও উত্তর সুবিদখালী গ্রামের সতীশ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪৩)। তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানায় পুলিশ। 

পুলিশ আরো জানায়, শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম পৃথকভাবে অভিযান চালিয়ে দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালী এলাকা থেকে বিকাল সাড়ে পাঁচটার দিকে রুবেল হাওলাদারকে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ ইয়াবাসহ আটক করে এবং রাত সোয়া নয়টার দিকে সুবিদখালী মহিলা কলেজ সংলগ্ন থেকে ৯০ (নব্বই) পিচ ইয়াবাসহ বাবুল হাওলাদারকে আটক করা হয়। পরে তাদেরকে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে নিয়মিত মামলা রুজু করা হয়। মির্জাগঞ্জ থানা ওসি হাফিজুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর