দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামুর নাজেম মওলা সাহেদ ছায়া হত্যাকান্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

কক্সবাজারের রামুতে নাজেম মওলা সাহেদ ছায়া নামের যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কমলাপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে ওসমান (৩৫) ও কাদের মিস্ত্রির ছেলে আলা উদ্দিন। বুধবার, ২৭ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।


বৃহষ্পতিবার, ২৮ মার্চ দুপুরে এ নিয়ে রামু থানা কম্পাউন্ডে সংবাদ সম্মেলন করে রামু থানা পুলিশ। সংবাদ সম্মেলনে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, গত মঙ্গলবার, ২৬ মার্চ রাতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া গ্রামে এ হত্যাকান্ড সংগঠিত হয়। ওইদিন গ্রেফতারকৃত ওসমান, আলা উদ্দিন এবং কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড় জামছড়ি এলাকার পেঠান সওদাগর প্রকাশ আবু বক্করের ছেলে দেলোয়ারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নাজেম মওলা সাহেদ ছায়া কে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় জড়িত অন্যতম আসামী দেলোয়ার এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছুরিকাঘাতে নিহত নাজেম মওলা সাহেদ ছায়া রামুর কচ্ছপিয়ার রূপনগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।


সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, মঙ্গলবার, ২৬ মার্চ রাত সাড়ে ৯ টায় দেলোয়ার, ওসমান ও আলা উদ্দিন মদ্যপ অবস্থায় বধুপাড়া ব্রীজের পাশে অবস্থান করছিলো। ওইসময় ফেরদৌস হিরো নামের এক ব্যক্তির সাথে তাদের কথা কাটাকাটি হয়। এসময় ফেরদৌস হিরো বিষয়টি মুঠোফোনে নাজেম মওলা সাহেদ ছায়া কে অবহিত করেন। এরই প্রেক্ষিতে নাজেম মওলা সাহেদ ছায়া রাত ১০ টার দিকে ঘটনাস্থলে এসে মদ্যপ ৩ যুবকের কাছে ফেরদৌস হিরোকে নাজেহাল করার কারণ জানতে চান। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে মধ্যপ যুবকরা উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে নাজেম মওলা সাহেদ ছায়ার শরীরে একাধিক ছুরিকাঘাত করে। মূমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান নাজেম মওলা সাহেদ ছায়া। খবর পেয়ে রামু থানা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান এবং প্রাথমিক তদন্তে হত্যাকান্ডের সত্যতা পান। এরই প্রেক্ষিতে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি), গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার, ২৭ মার্চ দিবাগত রাতে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে হত্যাকান্ডে জড়িতদের অবস্থান শনাক্ত করে অন্যতম আসামী ওসমান ও আলা উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।


ওসি আবু তাহের দেওয়ান আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা এ হতাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ এ ঘটনায় জড়িত প্রধান আসামী দেলোয়ারকে গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। পরবর্তী তদন্তে বিস্তারিত রহস্য উদঘাটিত হবে।

Tag
আরও খবর