চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

হাতীবান্ধায় গরু ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধরে আহত ৮

সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু ধান ক্ষেতে ঢুকে ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ৮ জন।

আজ সোমবার (১৩ মে) দুপুরে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় সোলেমান গনি বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্তরা হলেন, বড়খাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত আব্বাস আলীর ছেলে আব্দুল মজিদ (৬০), মজিদের ছেলে দবিয়ার (৩২), মৃত নুর ইসলামের ছেলে কামরুজ্জামান (৪০), কামরুজ্জামানের ছেলে মিরাজ (২০), মঞ্জুর স্ত্রী মজিয়া বেগম (৪০), কামরুজ্জামানের স্ত্রী মোমিনা বেগম (৩৮), দবিয়ার রহমানের স্ত্রী ময়না বেগম (২৫) ও গফুর মিয়ার স্ত্রী পরিজন নেছা (৫৫)।


অভিযোগ সূত্রে জানা যায়, মৃত বৈশাখ আলীর ছেলে আক্তার তার বাড়ির পশ্চিম দিকে থাকা ইরি ক্ষেতে গিয়ে দেখেন কামরুজ্জামানের একটি গরু তার ধান ক্ষেতে ঢুকে ফসল খাচ্ছে। এ সময় আক্তার খোয়ারে দেয়ার জন্য গরুটি ধরতে গেলে  কামরুজ্জামান এসে বাঁধা দেয় । এর এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে উপরোক্ত আসামীরা বাঁশের লাঠি, লোহার রড, ছোড়া দিয়ে আক্তারকে এলোপাতাড়ি মারপিট করে। পরে আক্তারের চিৎকার শুনে সহিদা বেগম, সুমন, শরিফুল ও আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্তারকে রক্ষা করার চেষ্টা করলে সবাইকে এলোপাতাড়ি মারধর ও শ্লীলতাহানি করেন আসামীরা। 

এ সময় সহিদা ও সুমনকে এলোপাতাড়ি ছোড়া দিয়ে আঘাত করে জখম করে। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে সহিদা ও সুমনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর