নোয়াখালীর বেগমগঞ্জে তিন ইট ভাটাকে অর্থদন্ড আগামী প্রজন্ম সম্ভাবনা নাকি সংকটের অশনি সংকেত? কাজী এহসানুল হক জিহাদ আমার কলম কখনো বিক্রি করবো না : শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান, গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ঝিনাইগাতীতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অজানা গল্পের ঝাঁপি খুললেন অ্যান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2024 02:41:22 am


দীর্ঘদিন পর সাক্ষাৎকার দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। মার্কিন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এই সাক্ষাৎকারে ক্যারিয়ারের নানা অজানা দিক নিয়ে কথা বলেছেন ৪১ বছর বয়সী অভিনেত্রী।আলোচিত এই সাক্ষাৎকারে অ্যান হ্যাথওয়ে জানিয়েছেন, নির্মাতা ক্রিস্টোফার নোলানের কারণেই তাঁর ক্যারিয়ার বেঁচে গেছে। ২০১৩ সালে লা মিজারেবলস সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো অস্কার পান অ্যান। এরপর থেকেই অনলাইনে বিদ্রূপের শিকার হন অভিনেত্রী।


অ্যান জানান, অন্তর্জালে তাঁকে নিয়ে সেই সময়ে চলা বিদ্রূপের কারণে অনেক স্টুডিও তাঁকে সিনেমায় নেয়নি। এ প্রসঙ্গে অ্যান বলেন, ‘আমাকে নিয়ে নেতিবাচক প্রচারণার কারণে অনেকেই সিনেমায় নিতে চাইতেন না। এটা পুরোপুরি হয়েছিল অন্তর্জালে বিষবাষ্প ছড়ানোর কারণে।’ তবে পরিচালক ক্রিস্টোফার নোলান আস্থা রেখেছিলেন অ্যানের ওপর। ক্যারিয়ারে এই ব্রিটিশ নির্মাতার ভূমিকা নিয়ে অ্যান বলেন, ‘ক্রিস্টোফার নোলানের মতো দেবদূত ছিলেন, যিনি কারও কথায় পাত্তা না দিয়ে আমাকে দুর্দান্ত চরিত্রে সুযোগ দেন। যেটা ছিল (‘ইন্টারস্টেলার’) আমার ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্র।’ অভিনেত্রী আরও জানান, ওই সময়ে নোলানের সমর্থন না পেলে তাঁর ক্যারিয়ার হয়তো গতি হারাত।  ভ্যানিটি ফেয়ার-এর সঙ্গে একই সাক্ষাৎকারে আরও একটি বিষয় নিয়ে মুখ খুলেছেন অ্যান। তিনি জানান, মঞ্চে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয়ের সময় গর্ভপাত হয়েছিল তাঁর। অ্যান হ্যাথওয়ে বলেন, ‘প্রথম গর্ভধারণ আমার জন্য ফলপ্রসূ হয়নি। আমি একটা নাটকে অভিনয় করছিলাম। চরিত্রটিও ছিল অন্তঃসত্ত্বা নারীর, প্রতিরাতেই আমাকে সন্তান জন্মদানের অভিনয় করতে হতো।


’ অভিনেত্রী জানান, গর্ভপাত হওয়ার পরও ছয় সপ্তাহ নাটকে অভিনয় করেন। তবে কাউকে সেটা বুঝতে দেননি, এমন ভাব করেছিলেন, যেন সব ঠিক আছে। কেবল নাটক দেখতে আসা তাঁর বন্ধুদের বলেছিলেন।  ২০১৫ সালে গ্রাউন্ডেড নামে নাটকে অভিনয় করেন অ্যান, যেখানে তাঁকে অন্তঃসত্ত্বা বৈমানিকের চরিত্রে দেখা যায়। ছয় সপ্তাহ ধরে চলেছিল নাটকটির প্রদর্শনী। যেখানে প্রতি শোতেই তাঁকে সন্তান জন্মদানের অভিনয় করতে হয়। এর পরের বছরের মার্চে প্রথম সন্তান জনাথনের জন্ম দেন অ্যান, ২০১৯ সালে এক ইনস্টাগ্রাম পোস্টে আবারও অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন। সাক্ষাৎকারে অ্যান আরও বলেন, গর্ভপাত নিয়ে কথা বলে মোটেও লজ্জিত নন তিনি। কারণ, এটি একটি স্বাভাবিক ঘটনা। তাঁর অনেক বন্ধুও এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।

আরও খবর


696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

৯৬ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে



69521b668d46c-291225121046.webp
বলিউড সিনেমায় অভিনেত্রী মিষ্টি জান্নাত

১১৪ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে