ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বাজার মনিটরিং করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-10-2022 01:50:24 pm

সংগৃহীত ছবি

বাজারে নিত্যপণ্যের দাম, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 


রবিবার (২৩ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে এক ভিডিও কন্ফারেন্সে এসব নির্দেশনা দেয়া হয়। 


এসময় সাইক্লোন সিত্রাং, আমন ও রবি শস্যের উৎপাদন, সাররে মজুদসহ সাম্প্রতিক নানা বিষয় আলোচনায় প্রাধান্য পায়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোজাজ্জল হোসেন মিয়া।


পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, ‘শিল্প সচিব, খাদ্য সচিব, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও উপকূলীয় জেলা সমূহের জেলা প্রশাসকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।’


তিনি জানান, সভায় সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের কর্মকর্তারা বাজারে নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি এবং সারের মজুদ ও সরবরাহ সম্পর্কিত বিষয়ে মুখ্য সচিবকে বিস্তারিত জানান। এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন ।


সভায় বাজারে সাম্প্রতিক চিনির স্বল্পতা ও মূল্য বৃদ্ধি বিশেষ করে চিনির মজুদ পরিস্থিতি, আমদানির অবস্থা, সরবরাহকারী কিংবা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবস্থা, অন্যান্য নিত্য পণ্য সরবরাহ পরিস্থিতি এবং টিসিবির কার্যক্রম সম্পর্কেও আলোচনা হয়।


বৈঠকে সর্বশেষ আবহাওয়া বুলেটিনের তথ্য বিশেষ করে সাইক্লোন সিত্রাং নিয়ে আলোচনা হয় এবং আঘাত হানার সম্ভাব্য এলাকাসমূহে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে পর্যালোচনা হয়। এর আগে সভার শুরুতেই আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আশ্রয়ণ-২ প্রকল্প সম্পর্কে উপস্থাপনা তুলে ধরেন। 


আরও খবর

deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে