নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

দাগনভূঞার প্রত্যন্ত গ্রামাঞ্চলে কম্পিউটার প্রশিক্ষণে অভাবনীয় সাফল্য


দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের মমতাজ মিয়ার দিঘির পাড়ে ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার (এফসিটিসি) এ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসিক ট্রেড কোর্সের পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলে জিপিএ ৫ অর্জন করেছে।

এ প্রতিষ্ঠানটি ২০২২ সালে ঐ এলাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তরুণ যুবক মোহাম্মদ রাসেল প্রতিষ্ঠা করেন। তিনি এলাকার শিক্ষিত তরুণ তরুণীদেরকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করেন। শুরুতে অল্প কয়েকজন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করলেও ধীরে ধীরে রাসেলের প্রশিক্ষণের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। এ বছর তার ট্রেনিং সেন্টার থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসিক ট্রেড কোর্সের পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলে এ প্লাস অর্জন করেছে। এ সাফল্যের জন্য প্রশিক্ষণ গ্রহণকারী সকলে অনেক আনন্দিত। কৃতি শিক্ষার্থীদের একজন রিয়াজ উদ্দিন বলেন, আমি ফ্রেন্ডস কম্পিউটার থেকে কম্পিউটার অফিস প্রোগ্রামের প্রশিক্ষণ গ্রহণ করে অনেক উপকৃত হয়েছি। এখানের ট্রেইনার রাসেল স্যার এ বিষয়ে একজন দক্ষ প্রশিক্ষক। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে প্রশিক্ষণ প্রদান করেছেন। এ সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এ এলাকার অনেকে বিভিন্ন বেসরকারি সেক্টরে কর্মরত আছেন। অনেকে দেশের বাইরেও কর্মরত আছেন।

ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ রাসেল দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে বর্তমানে ঐ পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। রাসেল বলেন, আমি নিজে কারিগরি শিক্ষা গ্রহণ করে সফল হয়েছি। তাই আমি উদ্যোগ নিয়েছি আমার এলাকার তরুণ প্রজন্মের নিকট কারিগরি ও প্রযুক্তি শিক্ষা ছড়িয়ে দিতে। আশা করি আমাদের সকলের সম্মেলিত উদ্যোগে আমাদের তরুণ প্রজন্ম কারিগরি ও প্রযুক্তি শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হয়ে উঠবে।

ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার (এফসিটিসি) এর যাত্রা শুরু হয় ২০২২ সালের ১৬ অক্টোবর।

এ পর্যন্ত পর পর ৩টি ব্যাচ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক ৬ মাস মেয়াদি বেসিক ট্রেড কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে যা অসাধারণ ফলাফল ও সাফল্যের সাথে সম্পন্ন করে। তেমনি এবার ৩য় ব্যাচ ও অসাধারণ ফলাফল অর্জন করে যার শতভাগ শিক্ষার্থী এ প্লাস পেয়ে পাশ করেছে, যা ফেনী ও দাগনভূঞার মধ্যে অন্যতম।

বর্তমানে এ প্রতিষ্ঠানে ৩০ জনের অধিক শিক্ষার্থী কম্পিউটার শিক্ষায় চলমান আছে।

Tag
আরও খবর