তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সরিষাবাড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযথ মর্যাদায় জামালপুরে সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।


মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে সরিষাবাড়ী কলেজ মাঠে মাধ্যমিক স্কুল, কলেজ কলেজের শিক্ষার্থীরা সহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন,

পৌর মেয়র মনির উদ্দিন মনির, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পলাশ কান্তি দত্ত ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ।


অনুষ্ঠানে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও খবর