প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে

সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে

৩০ হাজার টাকা ভাতা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে একযোগে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।

সোমবার (২৫ মার্চ) সকালে থেকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে এই কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এর আগে বিজ্ঞপ্তিতে এ কর্মবিরতি ঘোষণা করা হয়।

জানা গেছে, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

এ সময় বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের প্রস্তাবিত কমিটির সভাপতি ডাঃ রাসেল মোহাম্মদ ফয়সাল সহ সভাপতি ডাঃ তাহিরা হোসেন লিফা, সাংগাঠনিক সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান তুষার বলেন, ইন্টার্নি চিকিৎসকদের ভাতা ৩০ হাজার এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সারা দেশের সব ইন্টার্ন চিকিৎসক একটি যৌক্তিক দাবি উত্থাপন করে আন্দোলনে সম্মিলিত হয়েছেন। এত কম পারিশ্রমিকে চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকরা মানবেতর জীবনযাপন করছেন। এরই পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ও ২৬ মার্চ দুই দিনের কর্মবিরতি ঘোষণা করা হয়।

 এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, 

ডাঃ মোঃ রাহাত রহমান, ডাঃ সিরাজুল সালেকিন সপ্নীল, ডাঃ সাবরিনা সুমাইয়া, ডাঃ ফারহা আজিজ শিফা, ডাঃ মোঃ আল-আমিন, ডাঃ মাহরুফা আরেফিন, ডাঃ জান্নাতুন নাহার, ডাঃ মোঃ রাসেল রানা, ডাঃ মেহেদী হাসান, ডাঃ মেহেদী হাসান মনির, ডাঃ মেহের আফরোজ, ডাঃ ইসরাত জাহান কুইন, ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ, ডাঃ রকিবুল হাসান শাকিল, ডাঃ তানজিলা আক্তার পলিন প্রমুখ।

আরও খবর