পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

ডোমারে তিন ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

বেসরকারি হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবার মানোন্নয়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করে অসঙ্গতি ও অনিয়মের কারণে নীলফামারীর ডোমারে তিনটি ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৪শে মার্চ) সকালে উপজেলা শহরের তিনটি ক্লিনিকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন- নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান। এসময় বিভিন্ন অসঙ্গতির কারণে জরিমানা করে সতর্ক ও নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সেবার মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯ ও ৪৫ ধারায় সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও ডক্টরস ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৬০ হাজার টাকা সহ মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী ও জরিমানা করেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মোঃ সামসুল আলম।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন- ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান। এছাড়া ডোমার থানা পুলিশের এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, অসঙ্গতি ও অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সহ আগামী এক মাসের মধ্যে সকল অনিয়ম সংশোধন, ডিগ্রিধারী  প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট নিয়োগ এবং সেবাসমূহের সঠিক মূল্য তালিকা প্রদর্শন, অপারেশন থিয়েটার রুম, এক্স-রে রুম সংস্কারের নির্দেশনা প্রদান করা হয়েছে।

Tag
আরও খবর