নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে দিন দুপুরে তালা কেটে বিকাশের দোকানের ৩ লক্ষ টাকা চুরি

বগুড়া নন্দীগ্রামে একটি বিকাশের দোকানের তালা কেটে দিনের বেলায় ২লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২২মার্চ) দুপুরে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম মধ্যপাড়া রিপা ফার্মেসীতে এ চুরির ঘটনা ঘটে।

জুমা’র নামাজের সময়কে কাজে লাগিয়ে বিকাশের দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ ২লক্ষ টাকা ও বিভিন্ন কোম্পানির ১লক্ষ টাকা মূল্যের মোবাইলের মিনিট কার্ড, এমবি কার্ড চুরি করে নিয়ে যায় চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

রিপা ফার্মেসীর মালিক রুহুল আমিন বলেন, শুক্রবার জুম্মার দিন হওয়ার কারণে আজান দেওয়ার পর নামাজ পরার জন্য দোকানে তালা লাগিয়ে মসজিদে চলে যাই। নামাজ শেষে দোকানে এসে দেখি দোকানের একটি তালা কাটা অবস্থায় পরে আছে। এক পর্যায়ে দোকানের ভিতরে প্রবেশ করে দেখি দোকানে থাকা ২লক্ষ টাকা ও বিভিন্ন কোম্পানির ১লক্ষ টাকা মূল্যের মোবাইলের মিনিট কার্ড ও এমবি কার্ড নেই। কি ভাবে দিন দুপুরে দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে তা বুঝতেই পারলাম না। এ চুরির ঘটনায় আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেলো।

এদিকে চুরির খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এসে ভিড় করেন। এ ঘটনায় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের মাঝে চুরি আতংক বিরাজ করছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম বলেন, চুরির ঘটনা শুনেছি। খুব দ্রুত আনগত ব্যবস্থ গ্রহণ করা হচ্ছে।

আরও খবর