প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

সিরাজগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত

সিরাজগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত

‘শান্তির জন্য পানি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। 

শুক্রবার (২২মার্চ২৪) সকাল১০ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় পদক্ষিন করে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এসে শেষ হয়। এর আগে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ইমরান হোসেন,

পরে জেলা প্রশাসকের কার্যালয় শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ইমরান হোসেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন তিনি তার বক্তব্য বলেন, পানির সংকট একটি বৈশিক সমস্যা। প্রতিনিয়ত এর তীব্রতা বাড়ছে। তাই পানি ব্যবহারে সকলকে অপচয় রোধ করতে হবে। বিশেষ করে ভূগর্ভস্থ পানি ব্যবহারে সকলকে সচেতন হতে হবে। নিরাপদ পানির সরবরাহ না থাকলে মানুষের জীবনে যে ভয়াবহ পরিস্থিতির উদ্রেক ঘটে পৃথিবীর তিন-চতুর্থাংশই পানি। তবুও বিশুদ্ধ ও নিরাপদ পানির জন্য আমাদের কী পরিমাণ বেগ পেতে হয় তা কারো অজানা নয়। পানির প্রাপ্যতা এবং ব্যবস্থাপনা মানুষের জীবনে একদিকে সংকট এবং অন্যদিকে সৌভাগ্য। কারণ পৃথিবী নামের এই গ্রহের অন্যতম মূল্যবান সম্পদ হলো পানি।

অনুষ্ঠানের সভাপতি নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান তিনি তার সমাপনী বক্তব্য বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী প্রতি বছর ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’ হিসেবে পালিত হচ্ছে। সে হিসেবে শুক্রবার বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড দিবসটি পালন করছে।  মানুষসহ পৃথিবীর প্রাণীকূলের জীবনধারণের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ, নিরাপদ ও সুপেয় পানি অপরিহার্য।

এসময়ে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াটার সুপার রবিউল কবির, এলজিইডি সহকারী প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রব, বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট জেলা প্রতিনিধি দিলীপ গৌর, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূইয়া, প্রমুখ,   এছাড়াওআরো   উপস্থিত ছিলেন,  ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও খবর