ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2024 06:00:59 pm

বাংলাদেশ থেকে কৃষিপণ্য বিশেষ করে আম কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


গতকাল বুধবার সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এবং চীনের রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য রফতানি, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ইয়াও ওয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের আইসিটি, জ্বালানি খাত ও অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। শহিদুজ্জামান সরকার বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা করেন তিনি।


তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় হলো উন্নয়নের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। জনগণের জীবনমান উন্নয়নে পরিকল্পনা মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শহীদুজ্জামান সরকার বলেন, কর্ণফুলী টানেল, পদ্মাসেতু নির্মাণে কারিগরি সহযোগিতা, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে চীন সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। এ সময় তিনি চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর