কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনিতে একসরা সিডিএসপি বিডির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আশাশুনি উপজেলা পরিষদের সামনে উন্নত জাতের বিভিন্ন প্রজাতির রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান “মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প”  একসরা সিডিএসপি বিডি—০৩২৬ এর আয়োজনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

উন্নত জাতের নারিকেল গাছ, তেঁতুল গাছ, আমলকি, নৈল গাছ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুর। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প একসরা বিডি—০৩২৬ প্রকল্প ব্যবস্থাপক নয়ন বিশ্বাস, মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনায় আশাশুনি উপজেলায় সুন্দর পরিবেশ রক্ষায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির কর্ম এলাকায় নির্ধারিত সুবিধাভোগী ৩৩১ জন শিশুর মাঝে ৩টি করে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচী চলমান থাকবে বলে জানাগেছে।
Tag
আরও খবর