ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

রাজাপুরে র‍্যাব’র হাতে ধর্ষন মামলার আসামি গ্রেফতার

যশোরে মাদ্রাসার এক ছাত্রীকে (১২) ধর্ষনের অভিযোগে করা মামলায় ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া এলাকা থেকে শাহাদাৎ হোসাইন (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে যশোরের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শাহাদাৎ হোসাইন রাজাপুর উপজেলার লেববুনিয়া এলাকার আঃ মান্নান হাওলাদারের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামি শাহাদাৎ হোসাইন যশোরের আরবপুর পাওয়ার হাউজপাড়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত এবং মাদ্রাসা ভবনের নিচ তলায় বসবাস করতেন। ভুক্তভোগী কিশোরী ওই মাদ্রাসার আবাসিক ভবনে থেকে পড়াশুনা করতেন। গত ৮ মার্চ দুপুরে কিশোরীকে আসামী শাহাদাৎ তার রুমে ডেকে এনে জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় গত ১১ মার্চ শিক্ষক শাহাদাৎ হোসাইনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ৪০।
র‌্যাব জানান, ঘটনার পর থেকে আসামি শাহাদাৎ হোসাইন পলাতক ছিলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

Tag
আরও খবর