বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় এগারো দিন পর জিসান ডাক (১৮) নামের এক তরুণের মৃত্যু

গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় এগারো দিন পর জিসান ডাক (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।


জিসান ডাক গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মশিউর রহমান নান্নু ডাকের ছোট ছেলে। সে হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বানিজ্য শাখার শিক্ষার্থী বলে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:জাহিদুল ইসলাম জানান।


পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ মার্চ শুক্রবার জিসান বাড়ি থেকে বটতলা বাজারে পায়ে হেঁটে যাচ্ছিল। এ সময় কিশোর গ্যাং সদস্য রাস্তার ধুলাবালি উড়িয়ে অতি দ্রুত মোটরসাইকেল চালিয়ে যায়। জিসান তাকে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালক অন্য কিশোর গ্যাং সদস্যদের বটতলা বাজারে জড় করে। জিসান বাজারে পৌঁছামাত্র বাপ্পি, মাহিন, জহিরুল, বেল্লাল ও ইছা সহ কিশোর গ্যাং সদস্যরা জিসানকে কাঠের টুকরো (চলা) দিয়ে এলোপাথারি আঘাত করে।


স্থানীয়রা আহত জিসানকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করে। ঢাকা চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি আনা হয়। বাড়িতে কয়েক  ঘণ্টা থাকার পর পুনরায় অসুস্থ হয়ে পরে। স্বজনরা অসুস্থ জিসানকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:ফেরদাউস আলম খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর
6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ৩১ মিনিট আগে