ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জে লরেন্স বেকারিকে জরিমানা

বসির আহামেদ:

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারের আদি লরেন্স বেকারী মালিক ইমানুয়েল কাজল রোজারিও (৩৩) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।দণ্ডপ্রাপ্ত ইমানুয়েল কাজল রোজারিও উপজেলার নয়নশ্রী ইউনিয়নের পুরান তুইতাইল গ্রামের সুনীল রোজারি‘র ছেলে।ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বান্দুরা বাজারের আদি লরেন্স বেকারী ও কনফেকশনারিতে বিভিন্ন কোম্পানির ৭ রকমের মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, কোমল পানীয় ও শিশু খাদ্য পাওয়া যায়।মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে লরেন্স বেকারীর মালিক ইমানুয়েল কাজল রোজারিওকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, বান্দুরা বাজারের অন্যান্য দোকানদার ও ব্যবসায়ীগণকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ না করার জন্য সতর্ক করা হয়েছে।আগামীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর