বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার শিশু জান্নাতুল হত্যার বিচার ও ধর্ষক রবির প্রকাশ্যে ফাঁসির দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন, চট্টগ্রামে আটকা চার ট্রেন

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-03-2024 02:02:50 pm

কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ১৭ মার্চ, রবিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। ১৭ মার্চ, রবিবার বিকেলে রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মো. সাইফুল ইসলাম এ কমিটি গঠন করেন।


তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে। পাঁচ সদস্যের কমিটির অন্যরা হলেন চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১ মো. আবদুল হানিফ, সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা জাহেদ আরেফীন পাটোয়ারী, চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) সজীব হাসনাত।


বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান আনিসুর রহমান।


তিনি বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।


রেল কর্মকর্তা আনিসুর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছেন, রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ সময়ে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটনা ঘটেনি। কী কারণে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হলো, তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে।


এদিকে, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর চট্টগ্রাম স্টেশন থেকে চারটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এসব ট্রেন চট্টগ্রাম স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে।


চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস, মহানগর গোধূলী, সোনার বাংলা এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি বলে জানান চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।


চট্টগ্রাম স্টেশনের তথ্যানুযায়ী, কক্সবাজার থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশে চট্টগ্রাম স্টেশন ছাড়ার কথা ছিল বিকেল ৪টায়, মহানগর গোধূলী বেলা ৩টায়, সোনার বাংলা এক্সপ্রেস বেলা পৌনে ৫টায় এবং ময়মনসিংহ এক্সপ্রেস বিকেল ৪টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল।

আরও খবর





6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে