শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

শ্রীমঙ্গলে স্থানীয় চাষীদের সাথে মতবিনিময় ও পলিশেড হাউজ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ এমপি

দুর্নীতি করে কেউ যেনো কৃষকের কলিজা ছিদ্র না করে-কৃষিমন্ত্রী আব্দুস শহীদ


বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে প্রাণ দিতে হয়েছিল : কৃষিমন্ত্রী


দুর্নীতি করে কেউ যেনো কৃষকের কলিজা ছিদ্র না করে এবিষয়ে সবাইকে হুশিয়ারি করে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এমপি বলেছেন, বিএনপির আমলে সারের জন্য ১৮জন কৃষককে গুলি খেয়ে প্রাণ দিতে হয়েছিল। এখন কৃষকের পেছনে সার ঘুরায়। ৫ লক্ষ মেট্টিক টন সার বর্তমানে গোডাউনে মজুদ আছে। 

রবিবার (১৭ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের  ডেংগারবন এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রকল্পের বিএডিসি আলু১ (সানসাইন) জাতের বীজআলুর মাঠ সর্টিং সেড পরিদর্শন এবং স্থানীয় চাষীদের সাথে মতবিনিময় করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে কৃষি মন্ত্রী এসব কথা বলেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এমপি আরও বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ পৃথিবীর যে দেশ; সে দেশ কারো কাছে হাত পাততে হয়না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে একথা তো অস্বীকার করার উপায় নেই। তাই আর যাইহোক দুর্নীতি করে কেউ যেনো কৃষকের কলিজা ছিদ্র না করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। 

এসময় মন্ত্রী ইউএনওকে উদ্দেশ্য করে বলেন যেসব সারের ডিলাদের ব্যাপারে অভিযোগ রয়েছে তাদের চেইঞ্জ করে ভালো মানুষ দেখে নতুন ডিলার দেওয়ার ব্যবস্থা করবেন। কৃষি মন্ত্রী বলেন কৃষকবান্ধব আওয়ামী লীগ সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে এখন কৃষকদের কোনো কিছুর অভাব নেই। আধুনিক যন্ত্রপাতি থেকে নিয়ে সবধরণের পর্যাপ্ত সরঞ্জাম রয়েছে।

উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের যখন যা প্রয়োজন সব বলবেন, আমাদের কৃষি বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তা দিতে সদা প্রস্তুত। মন্ত্রী বলেন এই ডেংগারবন এলাকায় কৃষকেরা চাষাবাদ করে স্বাবলম্বি হয়েছেন এবং এই এলাকার চাষীরা কোটি কোটি টাকার শুধু করলা বিক্রি করছেন। সবধরণের চাষাবাদ হচ্ছে এ অঞ্চলে। 


এদিকে শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে রবিবার বিকেল ৩টায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অধীন পলিশেড হাউজ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব।


বিশেষ বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনডিসি চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ (গ্রেড-১) বিএডিসি, মো: মোস্তাফিজুর রহমান, মো: আধার হোসেন, শিবেন্দ্র নারায়ণ গোগ, প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), ক্ষুদ্রসেত বিভাগ, কৃষি অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মোঃ সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, আশীদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর), উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা প্রমুখ।

আরও খবর