'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

পাওয়ার প্লেতেই ‘পাওয়ার’ হারাল অস্ট্রেলিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-10-2022 10:32:28 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


জিততে হলে করতে হবে ২০১ রান। টি- টোয়েন্টিতে এটা বিশাল টার্গেট। অস্ট্রেলিয়া তাই ইনিংসের শুরু থেকে রান তোলার দিকে মনোযোগ দেয়। আর নিউজিল্যান্ড চেষ্টা চালায় উইকেট শিকারের। সেই লড়াইয়ে পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড নিজেদের জয়ী ভাবতেই পারে। শুরুর ৫ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে বসে ৩ উইকেট। জয়ের টার্গেট যখন ২০১ রান তখন পাওয়ার প্লেতে ৩৪ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে ফেলাটা মোটেও আদর্শ কোন শুরু হতে পারে না।


অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারের আউটে ছিল দুভার্গ্যরে ছোঁয়া! বল তার ব্যাটের কানায় লেগে প্যাডে লাগে সেখান থেকে গড়িয়ে স্ট্যাম্পে! ৬ বলে ৫ রান করে ফিরেন ওয়ার্নার। অধিনায়ক অ্যারেন ফিঞ্চ আউট ১৩ রানে। ১১ বলে ১৩ রান করে স্পিনার স্যান্টারের প্রথম ওভারেই কাভারে ক্যাচ তুলে ফিরলেন ফিঞ্চ। ওয়ানডাউনে নামা মিচেল মার্শ ছক্কা হাঁকাতে গিয়ে টিম সাউদির বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিলেন। ৩৪ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরতে হলো গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিচকে। রানের গতি বাড়াতে গিয়ে স্টয়নিচও ঝুঁকি নিলেন এবং আউট হলেন। ৮.২ ওভারে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ধুঁকছিল। এমন শুরু নিশ্চয়ই দেখতে চায়নি তারা। 


পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড যেখানে মাত্র ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছিল। সেখানে অস্ট্রেলিয়ার সঞ্চয় শুরুর ৬ ওভারে ৩ উইকেটে ৩৭ রান। এমন বাজে শুরুর পর এই ম্যাচে একটাই অপেক্ষা-কত রানে হারছে অস্ট্রেলিয়া? 


অবশেষে ৮৯ রানে হার মানিয়েছে নিউজিল্যান্ডের কাছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দল এগিয়ে গেল। 

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৭ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে