ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

এবার আসছে সুপার ইনটেলিজেন্ট এআই!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2024 02:56:37 am

২০২৯ সালের মধ্যেই সুপার ইনটেলিজেন্ট এআই চলে আসবে বলে দাবি করেছেন শীর্ষ কম্পিউটার বিজ্ঞানী বেন গোয়ের্টজেল। ইতিমধ্যে ‘আর্টিফিশিয়াল জেনারেল ইনটেলিজেন্স (এজিআই)’ শব্দকে জনপ্রিয় করা এই বিজ্ঞানী সিঙ্গুলারিটিনেট নামের এআইভিত্তিক সাইট প্রতিষ্ঠা করেছেন; যার লক্ষ্য, একটি বিকেন্দ্রীভূত, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও উপকারী এজিআই ব্যবস্থার বিকাশ ঘটানো।


এ বিষয়ে বেনিফিশিয়াল এজিআই সামিট ২০২৪-এ একটি বক্তৃতা দিতে গিয়ে গোয়ের্টজেল বলেন, আমরা এমন একপর্যায়ে পৌঁছাতে পারি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিজেকে আরও উন্নত করতে পারবে। এখনো এর বাস্তব রূপ দেখার সম্ভাবনা তৈরি না হলেও এমনটি কেন দ্রুতই ঘটতে যাচ্ছে, সে কারণগুলোর একটি তালিকা তৈরি করেছেন গোয়ের্টজেল। তার মতে, এমনটি ঘটার সম্ভাব্য কারণ, মানুষ এমন এক সূচকীয় সময়ের মধ্যে আছে, যেখানে রৈখিক বৃদ্ধির তেমন ভূমিকা নেই। এতে করে মানুষের প্রচলিত ভাবনার ওপর ভিত্তি করে পরিবর্তনের গতি বোঝা কঠিন হতে পারে।


গোয়ের্টজেল বলেন, ২০২৯, ২০৩০ সালের মধ্যেই বিভিন্ন একক কম্পিউটারে একজন মানুষের মস্তিষ্কের কম্পিউটিং সক্ষমতা চলে আসার সম্ভাবনা আছে। এর সঙ্গে আরও ১০ থেকে ১৫ বছর যোগ করলে একটি একক কম্পিউটারে মোটামুটি গোটা মানব সমাজের মস্তিষ্কের সক্ষমতা চলে আসতে পারে।

চ্যাটজিপিটির মতো ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)’কে এর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন এই বিজ্ঞানী। তবে তিনি বিশ্বাস করেন, বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিজেই এজিআইয়ের পথ তৈরি করতে পারবে না। কারণ সেগুলোতে বাস্তব জগৎ বোঝার ক্ষমতা নেই। বরং এগুলো এক ধরনের ‘মসলাদার’ স্বয়ংক্রিয় ব্যবস্থা হিসেবে কাজ করে।


গোয়ের্টজেলের বিশ্বাস, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো এজিআইয়ের উপাদান হিসেবে কাজ করতে পারে, যার মাধ্যমে সম্ভবত একটি একক ব্যবস্থা অর্থাৎ সিঙ্গুলারিটির দিকে যাওয়ার পথ প্রশস্ত হতে পারে। এমনকি গোয়ের্টজেলের নিজস্ব কোম্পানির এআই ব্যবস্থা ওপেনকগ হাইপারনও হতে পারে এটি।

আরও খবর
6adb2e6cdf040-231026035244.webp
তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

৪ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে




6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৭১ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৯১ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৭৬ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে